ইচ্ছে আমার

ছড়া-কবিতা ডিসেম্বর ২০১৪

রওশন মতিন #

Kobitaআমায় ডাকে ইচ্ছে-পাখি, স্বপ্ন-রঙিন-
বন পাহাড়ে বিছিয়ে দেওয়া সবুজ-চাদর,
মন উড়ে যায় ইচ্ছে ডানায়, সবুজ জমিন-
বুক পকেটে মায়ের চিঠি-অনেক আদর।
ঢেউয়ের দোলায় ইচ্ছেগুলো কত কথা যায় কয়ে
ফুল-পাখিদের কলতানে ইচ্ছে-নদী যায় যে বয়ে,
ইচ্ছে পাখি মেললো ডানা আলোর খেয়ায় ভেসে
সবুজ মাঠের স্বপ্ন সবুজ নীল দিগন্তের মেশে।
ইচ্ছেগুলো স্বাধীনতার ডানা মেলা স্বপ্ন-পাখি,
ইচ্ছে করে নীল আকাশটা বুকের ভেতর ধরে রাখি।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ