আম্মু তুমি -নওল নজরুল

ছড়া-কবিতা মে ২০২০

পরম প্রিয় আম্মু তুমি
তুমিই ভালো বেশ
তোমার দেওয়া ভালোবাসা
বেজায় খুশির রেশ।

তুমি পরম বন্ধু প্রিয়
এ হৃদয়ের মন
তোমায় ছাড়া ভাল্লাগে না
থাকতে সারাক্ষণ।

হারিয়ে যেতাম আপন সুখে
খোকা-খুকির দলে
ভালোবেসে মিষ্টি হেসে
তোমার আঁচল তলে।

আঁচল ভরা ভালোবাসা
মিষ্টি মধুর ঘ্রাণ
শীতল হতো হৃদয় আমার
জুড়িয়ে যেত প্রাণ।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ