আমার খোকা

আমার খোকা

ছড়া-কবিতা মার্চ ২০১৪

আবদুল হালীম খাঁ

amar-khakaফুল ফুটেছে পথে ঘাটে
ফুল ফুটেছে বনে,
না, ফুল ফুটেছে আমার
ছোট্ট খোকার মনে।
নীল আকাশে চাঁদ-তারা
হাসছে থোকা থোকা,
না, আকাশ পাড়ে হাসছে
আমার ছোট্ট খোকা।
পুকুর পাড়ে ব্যাঙেরা ঐ
ডাকছে সারারাত,
না, আমার খোকা সুর করে
পড়ছে ধারাপাত।
সকাল বেলা পুবাকাশে
এতো আলো কার?
ছোট্ট আমার খোকা ছাড়া
কে আছে গো আর!
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ