আমাদের পতাকা
ছড়া-কবিতা মার্চ ২০১৫
মিজানুর রহমান#
সাত সমুদ্র আর তেরো নদীর ওপারে রক্তিম সূর্যি মায়াঘন সবুজের মোহে অপেক্ষমাণ। বহু অন্বেষার পর বহুকাল ধরে বহু দেশ ঘুরে একদিন তার নজরে পড়ে সবুজের দেশ। যেখানে হায়েনার ছোবল অপ্রত্যাশিত, যেখানে মায়ের ভাষা আকণ্ঠরুদ্ধ, যেখানে স্বাধিকার হয় অনধিকার চর্চা, যেখানে স্ত্রী অকাল বিধবা, যেখানে স্বামী বিপত্নীক, যেখানে অনাথের আর্তচিৎকার, যেখানে আশায় বুক বাঁধা ঘর ভিটেমাটি শূন্য; যেখানে বুলেটে ঝাঁঝরা ক্ষতবিক্ষত লাশ খোলা আকাশের নিচে নির্বাকপতিত, যেখানে শ্যামলিমার নৈসর্গিকরূপ রক্তস্নাত, সমগ্র আকাশের এখানে ওখানে বদ্যভূমি যেখানে মানবতার সুখপাখি ডুকরে কাঁদে ; যেখানে শকুন শকুনি আর কাক কুকুরের লাশ টানাটানি ; যেখানে ঘন কাজল কালো অন্ধকার, সেখানে তুমি কালের সাক্ষী, ত্রীকালবর্ষী আলোর মশাল, আঁধার দূরে সবুজে স্নান করে ধরা দিয়ে এলে আমাদের পতাকায় এক উজ্জ্বল প্রতিচ্ছবি।।
আরও পড়ুন...