আবার এলো রমজান
ছড়া-কবিতা জুলাই ২০১৩
সরদার গোলাম মোস্তফা
আবার এলো রমজান মাস
রাখবে সবাই রোজা
ভ্রান্ত সকল পথ ছেড়ে
ধরবে যে পথ সোজা।
নিজে হবে সংযমী আর
করবে অন্যকে
থাকবে না আর অপকর্ম
মোদের সমাজে।
স্রষ্টাকে সব করবে যে ভয়
কেবল স্রষ্টাকে
এ কারণেই মোদের মাঝে
রমজান এসেছে।
আরও পড়ুন...