স্বপ্নঘোরতর

ছড়া-কবিতা আবদুল হাই শিকদার মার্চ ২০২৬

চাঁদের গায়ে হুক লাগিয়ে 

তারার মতো ফুটি,

ঝুলতে দেখে গাছ পাখিরা

হেসেই লুটোপুটি।


পায় না ভেবে দূর আকাশে 

উপগ্রহগুলি-

টিকটিকি নয় মানুষ হয়ে

কেমন করে ঝুলি!


এয়ারপোর্টে রাডার ফেটে মার্ডার-

এক্ষুনি কেউ যাচ্ছে কি জেল খাটার।


খাল কিনারে বকেরা বসে ধ‍্যানে,

এই ছোকরা ওখানে কোন প্রাণে?


তারার দেশেও মস্ত হুলুস্থূল,

নিয়ম ছাড়া এইটা কেমন রুল!


আমি তখন ভাব দেখাচ্ছি খুব-

মহাশূন্যে অবাক সবাই চুপ।


দেমাগ দিয়ে নড়তে গেলাম যেই-

হুক ছিঁড়ে যায় আমি তো আর নেই!


মায়ের ডাকে ঘুমখানি যায় ভেঙে,

আমার দুয়ার রৌদ্রে ওঠে রেঙে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ