সকালবেলার পাখি

তোমাদের কবিতা হুসাইন রিহান মার্চ ২০২৬

সকালবেলার পাখি হব

রোজ প্রভাতে জেগে রবো

আর ঘুমাব না

ডাকলে দোয়েল গাছের ডালে

চুমু দিয়ে আমার গালে

ডেকে দিয়ো মা।


ভোরের মিষ্টি হিম বাতাসে

শিশির ভেজা দূর্বাঘাসে

হাঁটব প্রতিদিন

সুস্থ-সবল থাকতে হবে

মুখে হাসি রাখতে হবে

সদা অমলিন।


পড়ার সময় পড়ব আমি

খেলার সময় খেলব আমি

ঘুমের সময় ঘুম

মাগো তুমি ফজর হলে

ডেকে দিয়ো রোজ তাহলে

এঁকে দিয়ে চুম।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ