সফলতার ১০ পরামর্শ

ক্যারিয়ার গাইডলাইন কিশোর কল্লোল ফেব্রুয়ারি ২০২৬

জীবনে সবাই সফল হতে চায়। কিন্তু সবাই কি সফল হতে পারে? কেউ পারে, কেউ পারে না। তবে চেষ্টা থাকলে সফলতাকে আটকানো যায় না।

আল্লাহ বলেছেন, ‘আমি তাকেই সাহায্য করি, যে নিজে চেষ্টা করে।’ আবার প্রবাদে আছে ‘ইচ্ছে থাকলে উপায় হয়।’ তার মানে প্রথমতো আমাদের ইচ্ছে থাকতে হবে। দ্বিতীয়ত আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলে সফলতা মিলবে ইনশাআল্লাহ।


সফল হওয়ার ১০টি পরামর্শ

উদ্যোগী হওয়া

বর্তমানে সফলতার অন্যতম ধাপ হলো উদ্যোগ নেওয়া। আজকের প্রতিযোগিতামূলক কর্মজীবনে নিয়োগকর্তারা এমন ব্যক্তিকে খোঁজেন, যারা নতুন পরিকল্পনা ও উদ্যোগ নিতে পারে। নতুন প্রকল্প শুরু করতে পারে এবং নতুন নতুন সুযোগ তৈরি করতে পারে। একইসঙ্গে যেকোনো সমস্যার তাৎক্ষণিক কোনো সমাধান করতে পারে। তাই তোমাদের এখনই উদ্যোগী হতে হবে, ঝুঁকি নেওয়া শিখতে হবে।

নিজেকে মূল্যায়ন করা

ক্যারিয়ারের সফলতা অর্জনের অন্যতম উপায় হলো নিজেকে নিজে মূল্যায়ন করা। কারো মূল্যায়নের জন্য অপেক্ষা না করে, নিজেকে নিজে মূল্যায়ন করতে শিখতে হবে। এটি করার আদর্শ উপায় হলো-নিজের লক্ষ্যগুলো চিহ্নিত করা এবং সেগুলো অর্জনের সময়রেখা নির্ধারণ। শুরুতে স্বল্পমেয়াদী লক্ষ্য নির্ধারণ করতে পারো। তারপর লক্ষ্য অর্জনে বিস্তারিত পরিকল্পনা তৈরি করতে হবে। কাজগুলো সাপ্তাহিক বা দৈনিক হিসেবে ভাগ করে নিতে হবে। সপ্তাহের শেষে একটি ছোট ফরম পূরণ করো। তাহলে বুঝতে পারবে লক্ষ্যের দিকে যাচ্ছ কি না বা কৌশল পরিবর্তন করতে হবে কি না।


শেখার মানসিকতা

সফল হতে গঠনমূলক সমালোচনা গ্রহণ করতে হবে এবং নতুন কিছু শেখার মানসিকতা থাকতে হবে। তুমি কোন স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছ তা কোনো ব্যাপার না; বরং তুমি নিজের কাজটা কতটা ঠিকঠাক করতে পারছ, সেটাই গুরুত্বপূর্ণ। কোথাও কোনো ভুল করলে মানুষ তোমার সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। তবে সেই সমালোচনাকে ইতিবাচকভাবে নিতে হবে। তাহলে তুমি ভুল থেকে শিখতে পারবে। আর শেখার মানসিকতা থাকাটা খুবই দরকার।


অনুমান শক্তি

জীবনে সফল হতে প্রখর অনুমান শক্তি থাকতে হবে। তাহলে কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারবে। যেকোনো সমস্যা আগেই ধারণা করতে পারবে। তাই নিজেকে প্রশ্ন করো, তুমি যদি দলীয় প্রধান হতে, তাহলে পরবর্তীতে কী করতে চাইতে? শুধু ভাবলেই হবে না তাৎক্ষণিকভাবে সেই সিদ্ধান্ত নিতে হবে। এভাবে অনুমান শক্তি নিজের আত্মবিশ্বাস বাড়ায় এবং সফলতা এনে দেয়। এ ছাড়া তোমার অনুমান শক্তি যত প্রখর হবে, তুমি অন্যদের চেয়ে তত বেশি এগিয়ে থাকবে।


যোগাযোগ দক্ষতা

যোগাযোগ দক্ষতা একজন ব্যক্তির সাফল্যের মূল চাবিকাঠি। জীবনে সফল হতে হলে সেই দক্ষতা অর্জন করতে হবে। যেকোনো প্রয়োজনে বন্ধুদের সঙ্গে কথা বলতে হবে, বাড়ির বড়দের সঙ্গে কথা বলতে হবে। তাদের সহযোগিতা করতে হবে। তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আত্মীয়-স্বজনের খোঁজ-খবর রাখতে হবে। এভাবে নিজের যোগাযোগ দক্ষতা বাড়াতে হবে।


কেবল মুখে না বলে কাজ করে দেখানো

কর্মের মূল্য শব্দের চেয়ে অনেক বেশি। জীবনে সফলতার ক্ষেত্রেও এটি নীতি হিসেবে ব্যবহার করতে হবে। নিজের মধ্যে কোনোভাবে গর্ব বা অহংকারবোধ আনা যাবে না। মুখে বড় বড় কথা না বলে, কাজ করে দেখাতে হবে। তাহলে জীবনে সফল হওয়া যাবে।


বিশ্বাস অর্জন করা

সফলতার আরেক উপায় হলো বিশ্বাস অর্জন করা। তুমি যত দ্রুত মানুষের বিশ্বাস অর্জন করবে তত ভালো হবে। যদি কেউ তোমাকে বিশ্বাসযোগ্য বলে মনে করে, তাহলে তোমার কাছে আসবে। তাদের অনেক কিছু বলবে। তবে কখনো সেই প্রতিশ্রুতি ভঙ্গ করা যাবে না। তাহলে তুমি অন্যের বিশ্বাস অর্জন করতে পারবে।


সহানুভূতিশীল হওয়া

সফলতা মানে কেবল কর্মক্ষেত্রে সফল হওয়া নয়-জীবনের সবচেয়ে বড় সফলতা হলো একজন ভালো মানুষ হওয়া। আর ভালো মানুষের সবচেয়ে বড় গুণ, অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া। বিপদে মানুষের পাশে দাঁড়ানো। অন্যের সমস্যা বোঝার চেষ্টা করা।


শেষ কথা, জীবনে সফল হতে আমাদের অবশ্যই একটি লক্ষ্য থাকতে হবে। তবে আমাদের অন্যতম লক্ষ্য যেন হয় একজন ভালো মানুষ হওয়া। নিশ্চয় সৎ পথে থাকলে আল্লাহ আমাদের সেই লক্ষ্য পূরণ করে দেবেন, ইনশাআল্লাহ।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ