শীতল পরশ
ছড়া-কবিতা তানভীর সিকদার জানুয়ারি ২০২৬
শীত নামে হায় দূর আকাশের তারার উঠোন থেকে,
আব্বাজানের অজুর পানির শীতল পরশ মেখে।
গাঁও মেঠোপথ ঘাস ফুলেদের কোমল শিশির ছুঁয়ে,
শীত নামে হায় ঝিঙে মাচায়, অলকানন্দা জুঁইয়ে।
গোল করে সব উষ্ণ তাপের আগুন পোহার ভোরে,
শীত নামে হায় বৃদ্ধ দাদার-বাউল গানের সুরে।
শুকনো পাতার বিসর্জন আর কাঙাল গাছের রূপে,
শীত নামে হায় তিনটি বাঁকের ডলুর পানির চুপে।
ছাইন্যা পিঠার খুশবো বাতাস নানুর গায়ের শালে,
শীত নামে হায় খুব সকালের কায়দা পড়ার তালে।
আরও পড়ুন...