শীতের স্মৃতি
তোমাদের কবিতা জনি সিদ্দিক জানুয়ারি ২০২৬
শিশিরভেজা ঘাসের মাথায়
লেপ বা কম্বল কিংবা কাঁথায়
নেমে এলো শীত,
মুক্তো দানা শিশির কণা
লাউয়ের ডগা সাপের ফণা
গাইছে খুশির গীত।
হিমকুয়াশার সাদা চাদর
লেপের তলে বাবার আদর
দেয় ছড়িয়ে সুখ,
সাত সকালে ভাপা পিঠায়
খেজুর গুড়ের মণ্ডা মিঠাই
যায় ভরে যায় মুখ।
কত রকম পিঠাপুলি
ছোট্ট বেলার স্মৃতিগুলি
এখন মনে হয়,
হিম হিম হিম ঠাণ্ডা পানি
মায়ের মুখের কড়া বাণী
পেতাম অনেক ভয়।
আরও পড়ুন...