শীত আসে বেড়াতে

ছড়া-কবিতা আশরাফ আল দীন জানুয়ারি ২০২৬

শীত এসেছে বলে, 

ভাপা পিঠার মৌসুমটা 

আবার এলো চলে;

একটি চুলায় 

দিচ্ছে পিঠায় ভাপ,

অন্য চুলায় রসের পাতিল 

বাড়ানো উত্তাপ।


খেজুর রসের হাঁড়ি,

সকাল বেলায় হাতে হাতে 

পৌঁছে গেছে বাড়ি।

মৌ মৌ এক মিষ্টি সুবাস 

চাঙা করে মন;

ভাপা পিঠার স্বাদ নিতে যে 

মনটা উচাটন!


নারকেল আর গুড় মিশিয়ে 

ভাপা পিঠার বুকে,

শীত সকালে রসের সাথে 

তুলে নিলাম মুখে।


আমাদের আত্মীয় শীত

আসে বেড়াতে 

পিঠা পুলি সাথে,

দেশজুড়ে তাই শীত মৌসুমে 

সবাই সুখে মাতে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ