সাগর ঢেউয়ে তারার মেলা

বিজ্ঞান রিয়াজুল ইসলাম ফেব্রুয়ারি ২০২৬

পৃথিবীতে অসংখ্য ঘটনা রয়েছে যা আশ্চর্যজনক। তাদের মধ্যে একটি হলো সাগরের ঢেউয়ে রাতের উজ্জ্বল নক্ষত্র। মালদ্বীপের বিস্ময়কর এক সমুদ্র সৈকত ভাধু। সমুদ্রের প্রতিটি ঢেউয়ে ভেসে আসে সারি সারি নীল আলো। দেখে মনে হয়, আয়নার মতো স্বচ্ছ পানিতে প্রতিফলিত হচ্ছে রাতের আকাশের অসংখ্য উজ্জ্বল তারা। 

মালদ্বীপের অন্যতম এক সমুদ্র সৈকত ভাদু। প্রবাল প্রাচীরে ঘেরা। বিশাল সমুদ্র, নীল আকাশ আর প্রবাল দ্বীপ নিয়ে গঠিত ভাধু আইল্যান্ড। মালে থেকে ১৯৪ কিলোমিটার দূরে রা অ্যাটোলে এই সৈকতের অবস্থান। ১.৪ কিলোমিটার দৈর্ঘ্যে আর প্রস্থে ০.৪ কিলোমিটার এই দ্বীপে লোকসংখ্যা ৫৫০ জন। অকল্পনীয় প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন এই ভাধু দ্বীপের রাত। এতটাই দর্শনীয় যে, এটি সি অফ স্টারস নামে পরিচিত।

সাগরে নীল আলো ভেসে বেড়ানোর রয়েছে চমৎকার বৈজ্ঞানিক ব্যাখ্যা। অনেক জীব আছে যারা রাসায়নিক শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করতে পারে। যেমন : জোনাকি। তেমনই সমুদ্রের ২০০-১০০০ মিটার গভীরে কিছু জীব থাকে, যারা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নিজেদের দেহে আলো তৈরি করতে পারে। এরা বায়োলুমিনিসেন্ট জীব। ভাদু দ্বীপের এই উজ্জ্বল নীল আলো মূলত একধরনের সামুদ্রিক ফাইটোপ্ল্যাঙ্কটনের। ফাইটোপ্ল্যাঙ্কটনের নাম ডিনোফ্লাজেলাটিস। এসব ফাইটোপ্ল্যাঙ্কটনে থাকে লুসিফেরিন ও লুসিফেরেজ নামক পদার্থ। অক্সিজেনের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ায় এই রাসায়নিক শক্তিগুলো পরিবর্তিত হয় আলোকশক্তিতে। তৈরি হয় ঠাণ্ডা আলো বা বায়োলুমিনিসেন্স।

ভাদু সমুদ্রতীরে হাজার হাজার ফাইটোপ্ল্যাঙ্কটন উদ্ভিদ আছে। সমুদ্রের ঢেউয়ের আঘাত পড়লেই আত্মরক্ষায় উদ্ভিদগুলো আলোক নিঃসরণ করে। আক্রমণকারী প্রাণীকে বিভ্রান্ত করার জন্য এসব ফাইটোপ্ল্যাঙ্কটন আলো বিচ্ছুরণ করে। ফাইটোপ্ল্যাঙ্কটনগুলো নিজের উৎপাদিত নীল রঙের আলো বিকিরণ করে নীল আলোর ফিনকি ছড়িয়ে বিশ্বের অন্যতম সুন্দর ও অসাধারণ প্রাকৃতিক নিদর্শন তৈরি করে চলেছে। 

বায়োলুমিনিসেন্সের বিভিন্ন রং থাকতে পারে। এগুলো নির্ভর করে প্রাণীর ওপর। বেশির ভাগ ক্ষেত্রে, রং সবুজ বা নীল হয়। জোনাকি, জেলিফিশের মতো অনেক জীবেরই আছে আলো তৈরির ক্ষমতা। 

শুধু মালদ্বীপ নয়, বিশ্বের বিভিন্ন স্থানের বেশ কিছু সমুদ্র সৈকতেও এমন দৃশ্য চোখে পড়ে। অন্যান্য অনেক সমুদ্রেও বায়োলুমিনিসেন্স হয়। দেখা যায় নীল উজ্জ্বল আলো। তবে ভাদুর পাড় ধরে দূরদূরান্ত পর্যন্ত ছড়িয়ে থাকে নীল আলো। রাত হলেই পুরো সমুদ্রের পাড় পরিণত হয় রূপকথার রাজ্যে।

মালদ্বীপের ভাদু দ্বীপ ইউরোপ-আমেরিকাসহ এশিয়ার ভ্রমণপিপাসুদের জন্য এক স্বর্গরাজ্য। খুবই বিস্ময়কর এই দৃশ্য দেখতে প্রতিবছরই পর্যটকদের সমাগম দেখা যায় এখানে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ