রক্তঝরা স্বাধীনতা

ছড়া-কবিতা আরিফ হোসেন সবুজ জানুয়ারি ২০২৬

একটি দেশের বক্ষে এত

ঢালতে হলো রক্ত,

সেই ইতিহাস পড়লে মনে

কান্দি দেশের ভক্ত!


যে কারণে দেশটা স্বাধীন 

করল দেশের যোদ্ধা, 

বাস্তবায়ন হয়নি তো তা

জানে সকল বোদ্ধা। 


স্বৈরাচারের করাল গ্রাসে

ফের পরাধীন যাত্রা,

দিনে দিনে বাড়ল ভীষণ 

অত্যাচারের মাত্রা।


রক্তঝরা স্বাধীনতা

দুঃশাসনে ঢাকল,

দেয়ালজুড়ে অগ্নিবাণী 

মানুষ আবার আঁকল।


শহর-নগর উঠল কেঁপে 

বারুদ মুখে ফুটল,

এক কাতারে শামিল হয়ে 

সামনে সবাই ছুটল।


লাশের ওপর লাশ পড়েছে 

খুন হয়েছে ছাত্র, 

কৃষক-শ্রমিক জনতারও

ঝলসে গেছে গাত্র।


পিছু তবু কেউ হটেনি

হলো বরং ক্রুদ্ধ,

লাল জুলাইয়ের জ্বালল আগুন 

করল কঠিন যুদ্ধ। 


ভয়ে জালিম স্বৈরাচারী 

দেশ ছেড়ে তাই ভাগল,

নতুন করে দেশ সাজাতে

জাগল মানুষ জাগল।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ