অভাব যেত চলে

ছড়া-কবিতা মামুন সারওয়ার মার্চ ২০২৬

মাথায় আমার ভর করেছে পদ্যি লেখার পোকা 

দিই না সাড়া মায়ের ডাকে মোটে-

ডেকেই সারা, জলদি করে ভাত খেয়ে যা খোকা।


দুপুর গড়ায়, বিকেল গড়ায়, রাত্রি নেমে আসে 

ছন্দ আসে মিল আসে না হায়-

চিন্তা করি কলমখানা রেখে খাতার পাশে।


মা এসে কন, ‘ভাবিস কী তুই’ মাথায় দিয়ে চাটি 

আমি বলি, ‘পদ্যি লিখি মাগো’ মা কন,

খোকা-তাহলে তোর ভবিষ্যৎই মাটি।


বয়স এখন অনেক হলো সময় গেল কত 

পদ্যি লিখি হাজার হাজার তবু-

জীবনটাতে লেগেই আছে অভাব অবিরত।


এখন ভাবি মায়ের কথা সব গিয়েছে ফলে 

লেখালিখি বাদটা দিয়ে যদি

ভালো কাজে মনটা দিতাম-অভাব যেত চলে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ