ওড়াউড়ি

ছড়া-কবিতা ফজলুল হক তুহিন মে ২০২৬

আমার আছে বিশাল আকাশ

শান্ত গাছের নীড়

ওড়াউড়ি সকাল-বিকাল

স্বপ্ন করে ভিড়।


তোমার ইচ্ছে খাঁচার জীবন

বরণ করি আমি

বাঁধন আমার ভাল্ লাগে না

উড়াল ঊর্ধ্বগামী।


স্বাধীনতা স্বাধীনতা

তোমার ভীষণ ভয়

শিকল ভেঙে দুয়ার খুলে

জীবন করি জয়।


যতই মারো টিয়ার বুলেট

অসীম সাহস বুকে

তোমার মতো দানবকে আজ

আমরা দিবো রুখে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ