মিটায় মনের তেষ্টা

ছড়া-কবিতা ওয়াহিদ আল হাসান জুলাই ২০২৬

সাতচল্লিশকে করলে স্বীকার

একাত্তরের স্বাদ পাবে

একাত্তরের অস্বীকারে

চব্বিশ কিন্তু বাদ যাবে! 


একাত্তর সাল বাবা হলে

সাতচল্লিশ তো দাদা

চব্বিশ সালেও প্রাণ দিয়েছে

পিতা-সন্তান-দাদা!


চৌদ্দশত তাজা প্রাণে

আজকের বাংলাদেশটা

দেশ গঠনের কাজে থেকে

মিটায় মনের তেষ্টা!


কারো ভুলে হয় না যেন

স্বাধীনতার হরণ

শোধ হবে না শহীদ ঋণ

বরং রক্ত ক্ষরণ!


হিংসাবিদ্বেষ লোভ-লালসা

ধুয়ে মুছে ফেলে 

ঐক্যবদ্ধ দেশটা গড়ি

সবাই দু-হাত মেলে!

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ