কিশোর-স্বপন
স্মরণ কাজী নজরুল ইসলাম মে ২০২৬
ভিড় করে কে আসলি তোরা বাজিয়ে বেণু!
তোদের মাঝে কিশোর আমার দেখতে এনু ॥
হারিয়ে গেছি অনেক দূরে
যৌবনের এই রৌদ্র-পুরে;
ধেনু-চরা তোদের সুরে
আবার আমায় ফিরিয়ে পেনু ॥
ফোটা ফুল আজ স্বপ্ন দেখে নয়ন বুজে,
কোরক-বেলার বিকাশ-বেদন বেড়ায় খুঁজে।
কিশলয়ের পাতার ফাঁকে
খুঁজে বেড়ায় আপনাকে
অতীত দিনের পথের বাঁকে
তোদের সাথে হারিয়ে গেনু ॥
[অংশবিশেষ]
আরও পড়ুন...