কিশোরকণ্ঠ

ছড়া-কবিতা আবু তাহের বেলাল জানুয়ারি ২০২৬

কিশোরকণ্ঠ কিশোর প্রাণের

অবারিত প্রতিধ্বনির নাম,

বুকের ঝরনার কলোতানে

অনুভূতির কলোগানে-

যায় বেজে যায় নিত্য অবিরাম ॥


গান কবিতা গল্প ছড়ার

আলোক ধারায় জীবন গড়ার

কিশোরকণ্ঠে পাই খুঁজে পাই

প্রবাল মাণিক ছন্দ অবিরাম ॥


মন জুড়ানো তুলির আঁচড় 

কঁচি হাতের লেখার আদর

কিশোরকণ্ঠের প্রতি পাতায়

অঙ্কিত হয় দীপ্ত পরিণাম ॥


ভয় জড়তার আগল ভেঙে

কিশোরকণ্ঠের রঙে রেঙে

ভরতে জীবন সফলতায়

ঝরলে ঝরুক রক্ত এবং ঘাম ॥

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ