খোলাডাক

খোলা ডাক কিশোরকণ্ঠ ডেস্ক এপ্রিল ২০২৬

প্রাণ প্রিয় বন্ধু

আমার ভালো লাগার সবচেয়ে প্রিয় জিনিস কিশোরকণ্ঠ। কিশোরকণ্ঠ মানেই আলাদা একটা অনুভূতি। যে-ই কিশোরকণ্ঠ পড়বে সেই-ই কিশোরকণ্ঠের প্রেমে পড়ে যাবে। যখনই নতুন কিশোরকণ্ঠ আসে তখন আমার খুশিটা কে দেখে। কিশোরকণ্ঠ পাওয়ার সাথে সাথে খুলে দেখি আমার কোনো লেখা প্রকাশ পেয়েছে কি না। যখন দেখি আমার লেখা প্রকাশ পেয়েছে তখন যে আমার কি ভালো লাগে তা বলে বোঝানোর মতো নয়। তাই আমি চাই তুমি সবার মন জয় করে চিরদিন বেঁচে থাকো।

সালমান ফার্সি, খাট্টাউছনা, হাকিমপুর, দিনাজপুর


অনুপ্রেরণা

আমার অবসরের প্রিয় সঙ্গী কিশোরকণ্ঠ। তোমার সাথে আমার পরিচয় ২০২২ সালের ডিসেম্বর মাসে। তখন মুসা ভাইয়া আমাকে একটি কিশোরকণ্ঠ উপহার দিয়েছিলেন। কিন্তু কিছু প্রতিবন্ধকতার ফলে তখন তোমার সাথে তেমন সখ্যতা গড়ে ওঠেনি। তবে ২০২৫ সালের মে মাস থেকে তোমার সাথে ভাব জমে যায়। প্রথম যখন ‘শব্দ ধাঁধা’ ও ‘বলতে পারো’ বিভাগে সঠিক উত্তরদাতাদের তালিকায় আমার নাম দেখি তখনকার অনুভূতি ছিল ভাষায় প্রকাশহীন। তোমার মাঝে আমি অনুপ্রেরণার একজন আদর্শ শিক্ষক খুঁজে পাই। তুমি আমার অনুপ্রেরণা। 

মাইশাতুল বুশরা, কলাপাড়া, পটুয়াখালী


অনন্য ভালোবাসার অপর নাম কিশোরকণ্ঠ

আমি কিশোরকণ্ঠের একজন পুরোনো পাঠক। সেই ২০০২ সাল থেকে তোমার সাথে আমার পথচলা। আমি বর্তমানে কর্মজীবনের শত ব্যস্ততার মাঝে তোমার মধ্যে আনন্দ খুঁজি। আলহামদুলিল্লাহ! গত ডিসেম্বর-২০২৫ সংখ্যায় আমার লেখা প্রকাশিত হয়েছে, এজন্য কিশোরকণ্ঠের কাছে আমি চিরকৃতজ্ঞ। আরও বেশ কিছু লেখা পাঠিয়েছি তা প্রকাশের অপেক্ষার প্রহর গুনছি। আমার ছেলে আব্দুল্লাহ আল মুঈদ নার্সারিতে পড়ে। সে যখন বানান করে কিশোরকণ্ঠ পড়ে তা দেখে খুব ভালো লাগে। বাবা-ছেলে এখন একসাথে কিশোরকণ্ঠ পড়ি। তোমাকে নিয়ে এত কথা বলার একটাই কারণ-তুমি আমার কৈশোরের আবেগ এবং অনন্য ভালোবাসার অপর নাম।  

রহমতুল্লাহ কানন, গঙ্গাচড়া, রংপুর


আলোর পথে যাত্রা

আমার মতো হাজার পাঠককে মুগ্ধ করে হৃদয়ের গহিনে জায়গা করে নিয়েছে নতুন কিশোরকণ্ঠ। ২০২৪ সালের জুলাই মাসে প্রথমবার এই পত্রিকাটি হাতে পাই। কৌতূহলবশত কয়েকটি লেখা পড়ি, তখনই বুঝতে পারি, এটি সাধারণ কোনো পত্রিকা নয়। 

প্রতিটি সংখ্যা আমাকে নতুন কিছু শেখায়। ছোট ছোট গল্প, তথ্যচর্চা আর অনুপ্রেরণামূলক লেখা পড়ে মনে হয়, জ্ঞান যেন আলোর মতো ছড়িয়ে পড়ছে।

কিশোরকণ্ঠ শুধু পত্রিকা নয়, এটি আমাদের চিন্তা-চেতনার পথপ্রদর্শক। এটি কিশোরদের সততা, সাহস, ধৈর্য এবং ভালো কাজের প্রতি উৎসাহ দেয়। আল্লাহর রহমতে কিশোরকণ্ঠ বাংলাদেশের আনাচে-কানাচে পৌঁছে যাক। কিশোরদের মধ্যে জ্ঞান ও নৈতিকতার আলো ছড়িয়ে দিক, যাতে শিশু-কিশোররা সৎ ও দেশপ্রেমিক মানুষ হয়ে বড় হতে পারে। 

আব্দুল ওয়াজিদ, জাহাজমারা, হাতিয়া, নোয়াখালী

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ