খোলা ডাক
খোলা ডাক কিশোরকণ্ঠ ডেস্ক আগস্ট ২০২৬
প্রিয় অনুভূতির নাম কিশোরকণ্ঠ
কিশোরকণ্ঠের সাথে আমার পরিচয় আজ থেকে বহু বছর আগে। সদ্য কৈশোরে পা রাখতেই এই মাসিক পত্রিকাটি ভীষণ প্রিয় হয়ে ওঠে। ধীরে ধীরে এর প্রতি ভালোবাসাটা বেড়েই যায়। তবে মাঝে কিছু বছরের জন্য হারিয়ে ফেলি প্রিয় এই অনুভূতির নাম কিশোরকণ্ঠকে। এরপর আবার ২০২২ সালে দেখা পাই। সেই থেকে আজ পর্যন্ত ছাড়িনি। সায়েন্স ফিকশন, ফিচার এবং হাসির বাকসো বিভাগগুলো পড়তে ভীষণ ভালো লাগে। তবে কিশোরকণ্ঠ পরিবারের প্রতি অনুরোধ এই প্রিয় পত্রিকার সহজলভ্যতা প্রয়োজন, প্রতিটি শিশু-কিশোর এবং সকলের হাতে এমন শিক্ষণীয় মানসম্মত পত্রিকা থাকা দরকার।
মারজানা হক, কোতোয়ালী, বরিশাল
আমার আনন্দ
আমার স্বপ্নের পত্রিকা কিশোরকণ্ঠ। কিশোরকণ্ঠের সাথে আমার প্রথম পরিচয় ২০২৫ সালে। পরে বলতে পারো ও শব্দ ধাঁধার উত্তর পাঠাই। এরপর থেকে নিয়মিত কিশোরকণ্ঠ পড়ছি এবং উত্তর পাঠাচ্ছি। আমি প্রতি মাসেই অপেক্ষায় থাকি কখন কিশোরকণ্ঠ আমার হাতে আসবে। সত্যিই কিশোরকণ্ঠ আমার ও সকল কিশোরের আনন্দ।
ফাহিম ইসলাম, আশাশুনি, সাতক্ষীরা
প্রিয় কিশোরকণ্ঠ
প্রিয় কিশোরকণ্ঠ, তোমার আশায় থাকি প্রতিমাসে। তোমার সাথে প্রথম পরিচয় ২০১৮ সালে। পরে আর নিয়মিত পড়া হয়ে ওঠেনি। আবার ২০২৩ সালে তোমার সাথে দেখা হলো। প্রতি মাসের শুরুতে তোমার আশায় থাকি। সত্যিই তুমি অসাধারণ একটি পত্রিকা। এভাবেই তুমি টিকে থেকো আমাদের মাঝে অনন্তকাল।
আব্দুল আহাদ
ছোটবেলার কিশোরকণ্ঠ
ছোটবেলায় যখন কিশোরকণ্ঠ পড়তাম তখন শব্দ ধাঁধার উত্তর কীভাবে করতে হয় জানতাম না। একদিন আপু আমাকে বুঝিয়ে দিলো। তারপর থেকে যখনই কিশোরকণ্ঠ হাতে পাই, শব্দ ধাঁধা খুঁজে বের করে উত্তর করার চেষ্টা করি এবং সুযোগ হলে পাঠিয়ে দেই। কয়েকটি কিশোরকণ্ঠে সঠিক উত্তরদাতাদের নামের মধ্যে আমার নামটিও স্থান পেয়েছে। কিশোরকণ্ঠ পড়ার মাধ্যমে আমি বিস্ময়কর ও অজানা তথ্য জানতে পারি।
সাইফা নাজনীন, ভোলা সদর, ভোলা
বহুমুখী জ্ঞানকোষ
প্রিয় পত্রিকা কিশোরকণ্ঠ, তুমি আমার প্রতিভা প্রকাশ এবং জ্ঞান আহরণের সুযোগ করে দিয়েছ। তোমার বহুমুখী জ্ঞানভাণ্ডার থেকে প্রতিনিয়ত শত শত শিক্ষার্থী গল্প-উপন্যাস, ছড়া-কবিতা, বিজ্ঞান-বিশ^, ইসলাম, মহাকাশ, কমিকস, কৌতুক এবং আরও অনেক কিছু জানতে পারছে। তাই তোমাকে ধন্যবাদ। আশা করি আরও অনেক দূর এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।
আবু সুফিয়ান, মুলাদী, বরিশাল
রত্ন
এই তো ২০২৩ সালের সেপ্টেম্বর মাস। আমার প্রিয় শিক্ষক আমাকে কিশোরকণ্ঠ নামক রত্নটি উপহার দিলেন। দু’দিনেই পড়ে শেষ করে ফেললাম। এখন পর্যন্ত আর একটি সংখ্যাও বাদ যায়নি। কিশোরকণ্ঠ রত্নটি হাতে পাওয়ামাত্রই প্রিয় বিভাগগুলো পড়ে শেষ করে ফেলি। কিশোরকণ্ঠ যতই পড়ি ততই মুগ্ধ হই। ভালোবাসি তোমায় প্রিয় কিশোরকণ্ঠ।
মাহবুবা তাবাস্সুম (রাইসা), মৌলভীবাজার সদর, মৌলভীবাজার
তোমার লেখা খোলা ডাক পাঠাও ই-মেইলে : [email protected]
আরও পড়ুন...