জুলাইপাখি
ছড়া-কবিতা তাজ ইসলাম জুলাই ২০২৬
জুলাইয়ে আসলো তেড়ে মরণঘাতী গোলা
গোলার মুখে দাঁড়িয়ে ছিল
কত মাইয়া পোলা!
যারা প্রজাপতির মতো
রঙিন রঙিন স্বপ্ন নিয়ে
উড়ত অবিরত।
চব্বিশের এক বৃষ্টি মুখর কালে
জুলাই পাখি ডাক দিয়েছে
ভার্সিটির ঐ কদমগাছের ডালে।
তখন;
ঐ পোলা আর মাইয়াগুলো
বই টেবিলে রেখে
সবাই একে একে।
লালসবুজের পতাকাকে
রেখে পিঠে বুকে
আগুন-গোলা-বারুদ দিলো
সম্মিলিত রুখে।
বাংলাদেশে নতুন আলোর
ভোর এসেছে
দোয়েল শালিক কোকিল টিয়া
সব হেসেছে।
নতুন আলোর ভোর এনেছে জুলাইপাখি
আদর করে সবাই তারে
ছত্রিশে জুলাই ডাকি।
আরও পড়ুন...