জুলাই যোদ্ধা
ছড়া-কবিতা আলতাফ হোসাইন রানা জুলাই ২০২৬
জুলাই কাফেলার প্রথম শহীদ
আবু সাঈদ’র দৃশ্য
রণাঙ্গনের সাহসের প্রতীক
দেখেছে সারা বিশ্ব।
বীরত্ব আর অসীম সাহসের
উদাত্ত সেই ডাক
সীসা ঢালা পথ পালটে দিয়েছে
জীবন চলার বাঁক।
তোমার সাহসী আহ্বানে দেশ
জেগে ওঠে অগ্নিরূপে
তুমি তো স্বপ্ন পূর্ণ করেছ
রক্ত ঝরা খোলা বুকে।
আকাশের কোণে জ্বলজ্বল করা
সন্ধ্যা তারাটি আজ
জাতিকে দিয়েছে আলোকিত সকাল
কী অসীম কারুকাজ।
কী মহীয়ান, তোমাদের দান
স্বাধীন হলো যে দেশ
তোমাদের কথা ভুলবে না জাতি
ভালোবাসায়, অনিঃশেষ।
আরও পড়ুন...