জাতীয় জাগরণের কবি কাজী নজরুল ইসলাম

আমাদের কথা কিশোরকণ্ঠ ডেস্ক মে ২০২৫

প্রাণপ্রিয় বন্ধুরা,

আসসালামু আলাইকুম। 

আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো।

১১ জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন।

তোমরা সবাই জানো, কবি নজরুল ইসলাম ছিলেন এক অসামান্য শক্তিমান কবি। স্বপ্ন জাগানিয়া কবি। দেশ ও জাতির জাগরণের এক অসীম সাহসী কবি। এজন্য আমাদের জীবনে তাঁর কবিতা ও গান অবিস্মরণীয় হয়ে আছে।

তাঁর কবিতা ও গানে আমাদের জাগরণের কথা আছে। স্বপ্নের কথা আছে। জাতি গঠনের কথা আছে। প্রতিদিন যাপিত জীবনের কথা আছে। 

আমরা সবাই অবাক বিস্ময়ে লক্ষ করেছি, লাল চব্বিশের বিপ্লব চলাকালীন সময় কাজী নজরুল ইসলামের কবিতা, গান আমাদের কী পরিমাণ শক্তি যুগিয়েছিল। তাঁর গান-কবিতার লাইন মিছিলে মিছিলে, কণ্ঠে কণ্ঠে উচ্চারিত হয়েছে। দেওয়ালে দেওয়ালে গ্রাফিতির মাধ্যমে তাঁর কবিতা ও গানের লাইন কীভাবে অঙ্কিত হয়েছে। ‘কারার ঐ লৌহ কপাট /ভেঙ্গে ফেল কররে লোপাট’-এরকম অসংখ্য লাইন আমাদের বুকে সাহস ও স্বপ্ন যুগিয়েছিল। সুতরাং বোঝাই যায়, কবি কাজী নজরুল ইসলাম এদেশের জন্য, এদেশের মানুষের জন্য, আমাদের সাহস ও স্বপ্নের জন্য কতটা প্রাসঙ্গিক।

কাজী নজরুল ইসলামকে আমাদের আরও বেশি করে জানতে হবে, পড়তে হবে এবং আমাদের চলার পথে কাজে লাগাতে হবে। কবির রচনাবলী ও জীবনী আমাদের অনেক বেশি বেশি পড়তে হবে। তাহলে আমাদের জন্য খুলে যাবে এক একটি বিস্ময়কর দরজা। যেটা আমাদের খুব প্রয়োজন।

এসো, জাতীয় জাগরণের কবি, আমাদের স্বপ্নের কবি কাজী নজরুল ইসলামকে আরও বেশি বেশি করে জানার ও বোঝার চেষ্টা করি।

আজ এ পর্যন্তই!

আল্লাহ হাফিজ।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ