ঝরা পাতার বীণ
ছড়া-কবিতা ছন্দা দাশ জানুয়ারি ২০২৬
রোদ ঝিকমিক
রোদ ঝিকমিক
শীতের বেলার সুর
আলো হাসছে
পাতা নাচছে
শীত হলো তাই দূর।
মন ছুটেছে
ফুল ফুটেছে
পৌষ পাবনের মেলা
আয়না সাথী
সবাই মাতি
চড়–ইভাতি খেলা।
বটতলাতে
আসছে কে কে
দেখ তো চেয়ে মৌ
আয়শা, মতি
পুতুল খেলার
সাজবে বর আর বৌ।
আসবে সাজু
রূপাই, মতি
রসের হাঁড়ি নিয়ে
বিন্নি চালের
পায়েস খাবি
ফুলকো লুচি দিয়ে।
শীতের বেলায়
আর আসে না
ছেলেবেলার দিন
হারিয়ে গেছে
খেলার সাথী
ঝরা পাতার বীণ।
আরও পড়ুন...