জাম-জারুলের সুবাস

ছড়া-কবিতা তানবীর আহমাদ শিবলী মে ২০২৬

রোদ্দুরে গাঁয় রৌদ্র নামে

আগুন সারা মাঠ

তপ্ত হাওয়ায় দোল খেয়ে যায়

শুকনো পাতার ঘাট।


আম-কাঁঠালের গন্ধে ভাসে

গাঁয়ের মেঠো পথ

কোকিল ডাকে গাছের ফাঁকে

সুরের অভিমত।


দুপুর হলে বটের তলে

কেউ বসে গায় গান

কেউবা জলে সাঁতার কাটে

কেউবা খায় পান।


রোদের মেলায় নানান খেলায়

মত্ত কিশোর দল

বিকেল বেলায় সুরের ভেলায়

ঝিঁঝির কোলাহল।


সন্ধ্যা আসে হালকা হাওয়ায়

হালকা লাগে প্রাণ

জাম-জারুলের সুবাস জুড়ে

গ্রীষ্মের জয়গান।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ