হলুদ পাতা

ছড়া-কবিতা মুহিম মাহফুজ মার্চ ২০২৬

হিজল গাছের এই পাতাটি

ভীষণভাবে একা

বিষাদ মলিন গা ভরা তার

হলুদ ব্যথা আঁকা।

 

হালকা হাওয়ায় আলতো দোলে

সবুজ পাতার দল

কিন্তু কেন হলুদ পাতার

চোখটা ছলোছল?

 

কার কারণে পানসে জীবন

হলুদ পাতার কাছে?

কোন ব্যথাটা আর কারো নেই

হলুদ পাতার আছে?

 

কোন সে বাতাস নাড়িয়ে গেছে

হলুদ পাতার মন?

কার বিরহে মান করে সে

থাকবে সারাক্ষণ?

 

কোন পাখিটা হলুদ পাতার

মান ভাঙাবে এসে?

কার বুকেতে হলুদ পাতা

ঝরবে অবশেষে?


আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ