হিমেল পৌষ
ছড়া-কবিতা এস আই সানী জানুয়ারি ২০২৬
শীতের বুড়ি আসলো এবার কোত্থেকে?
ঠক্ঠকিয়ে কাঁপছি যে খুব ভোর থেকে।
সূর্যিমামা হারিয়ে গেল কোনখানে?
রোদের ঝিলিক মাখতে গায়ে মন টানে।
ঘোলামেঘে নীল আকাশের ঢাকা বুক,
সূর্যিমামা বেদম ঘুমে নিচ্ছে সুখ।
হিম-কুয়াশায় গেছে ঢেকে চতুর্দিক,
উত্তরী গায় তবু আমি নেইরে ঠিক।
বিটলপোকা ঘাসের পাতায় লুকোয় মুখ,
গঙ্গাফড়িং ভেজারোদে শুকোয় বুক।
হিমেল হাওয়া শনশনিয়ে বইছে খুব,
বৃক্ষশাখায় ব্যঙ্গমিরা রইছে চুপ।
এমন দিনে হারাবি রে কোনজনা?
আয় ছেলেরা যাই রে হয়ে আনমনা!
আরও পড়ুন...