হাসির বাকসো
হাসির বাকসো কিশোরকণ্ঠ ডেস্ক আগস্ট ২০২৬
১ম বন্ধু: কিরে তোর করলা গাছের করলাগুলো তো অনেক বড় হয়েছে, এখনো পাড়িস না কেন?
২য় বন্ধু : ধৈর্য ধরে এগুলো আমি দেরিতে পাড়ব। শুনেছি ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়।
সংগ্রহে : বাইজিদ খন্দকার সিয়াম
নলছিটি, ঝালকাঠি
পিন্টু : তোকে একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবি তো?
চিন্টু : পারব না আবার, অবশ্যই পারব।
পিন্টু : আচ্ছা তাহলে বল তো, গ্রিন হাউস গ্যাস কাকে বলে?
চিন্টু : সবুজ সিলিন্ডার থেকে যে গ্যাস নির্গত হয় তাকেই গ্রিন হাউস গ্যাস বলে।
যাত্রী ও বাসের হেল্পারের মধ্যে কথোপকথন-
হেল্পার : ভাই কই যাবেন?
যাত্রী : শাহজাদপুর মেডিকেলের পেছনে ৭ নং লেনের শামীমবাগ আবাসিক এলাকার ২৭৩ নং বাড়ির ৭ তলা তলার ২নং ফ্ল্যাটের গেস্টরুমে।
হেল্পার : ভাই, ঐখানে পৌঁছানোর মতো রকেট এখনও তৈরি হয়নি, হেলিকপ্টারেও সর্বোচ্চ ঐ বাড়ির ছাদে যাওয়া যাবে।
সংগ্রহে : এস. এম. মাহদি
নটরডেম কলেজ, ঢাকা
আরও পড়ুন...