ফুটবল ফুটবল বিশ্বকাপ
প্রচ্ছদ রচনা জাকির আবু জাফর জুন ২০২৬
আনন্দে নেচে ওঠে হৃদয়ের স্বর
উচ্ছ্বাস ও ঐক্যের বিশ্ব আসর!
কি আসর কি আসর কেন এত চাপ
হাটে ঘাটে মাঠে কেন এত উত্তাপ!
বিশ্বের দেশে দেশে এ কেমন রব
ফুটবল ফুটবল বড় উৎসব।
সারা দুনিয়ায় এর সীমানা ও নেমি
উৎসবে মেতে ওঠে ফুটবল প্রেমী।
বড় খেলা স্কুলে নেই নেই ছুটি
আনন্দে তবু সবে হেসে কুটিকুটি।
বিশ্ব জুড়েই ঝড় ফুটবল কাপ
ফুটবলে থাকে তাই বেশি উত্তাপ।
এই দেখি মিড-মাঠে এই দেখি গোল
বল পেয়ে হেসে ওঠে শূন্যের কোল।
ফুটবল রাজা এক ‘পেলে’ তার নাম
তার সাথে জেগে আছে মহা উদ্যম।
জিনেদিন জিদান আর নেইমার হাসে
লিওনেল মেসিকেও কেউ ভালোবাসে।
ভালোবাসে আরও কত নামিদামি মুখ
বিশ্বকাপের জোশে বাড়ে কত সুখ।
মনে কত স্বপ্নের চলে আনাগোনা
কেউ হবে রোনালদো, কেউ ম্যারাডোনা।
আরও পড়ুন...