ঈদটা হবে যার

ছড়া-কবিতা হেলাল আনওয়ার মার্চ ২০২৬

চাঁদ উঠেছে নীল আকাশে

ঈদটা হবে কার?

সিয়াম পালন করল যেজন

ঈদটা হবে তার।


রবের খুশি কাম্য যার

লোক দেখানো নয়

সিয়াম হতে কামাই করে

আল্লাহ তায়ালার ভয়।


ঈদটা হবে তার

সিয়াম হতে শিক্ষা নেবার

সুযোগ আছে যার।


পাপ হতে থাকলে দূরে

সেই তো সফল হবে 

পরকালে তার রহমে 

নাজাত পেয়ে যাবে।


ঈদটা হবে তার

সিয়াম এসে শুদ্ধ করে 

মানুষ বানায় যার।


সবর শেখে সিয়াম থেকে

কিয়াম করে রাতে

অনাহারীর পাশে থাকে

দেয় না কষ্ট হাতে।


ঈদটা হবে তার

ইফতার এবং সাহরিতে

ধৈর্য আছে যার।


পরের দুখে আসবে চোখে 

শোকে ভরা জল

কারোর সাথে স্বার্থ নিয়ে 

করবে নাকো ছল।


ঈদটা হবে তার

আত্মগঠন করার কাজে

মনটি আছে যার।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ