ঈদ মুবারক
ছড়া-কবিতা শাহরিয়ার শাহাদাত মার্চ ২০২৬
এক দুই তিন গুনে গুনে দিন
কাটিয়ে রোজা তিরিশ
আকাশ বাড়ির চাঁদ মামা তুই
ঈদ হয়ে ঠিক ফিরিস।
চাঁদ মামা তুই মেঘের খামে
লুকিয়ে কেন থাকিস
ফুলকুঁড়িদের মনন জুড়ে
খুশির আমেজ আঁকিস!
নতুন আলোয় রুপোলি রং
চাঁদ ঝলমল ঝিলিক
চাঁদ মামা তোর হাজার ছবি
তুলব কিলিক্ কিলিক্।
আসবি যখন সঙ্গে করে
আনন্দ ঢেউ আনিস
আয় চলে আয় চাঁদ মামা তুই
ঈদ মুবারক জানিস।
আরও পড়ুন...