ঈদের খুশি

তোমাদের কবিতা সালমান ফারসী মার্চ ২০২৬

শাওয়াল চাঁদের ভেলায় চড়ে

এলো খুশির ঈদ, 

ছোট্ট সোনা নতুন জামার

তাই ধরেছে জিদ।


ঈদের ছুটি পেয়ে বিদায়

বিদ্যালয়ের পাঠ, 

মজবে আসর খেলাধুলার

খেলব সারা মাঠ।


বলবে না কেউ পড়তে বসো

ঘুমাও তাড়াতাড়ি, 

ঈদের ছুটি কাটিয়ে দেবো

আত্মীয়দের বাড়ি।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ