ঈদের খুশি

তোমাদের কবিতা ফরিদ আহমদ ফরাজী মার্চ ২০২৬

দেখব যখন স্বদেশ ভরা আলোর জ্যোতি

আমার দ্বারা হয় না যেন কারো ক্ষতি

মানুষ যখন মানুষ হবে বিশ্বজুড়ে

ঈদের খুশি আসবে তখন আকাশ ফুঁড়ে।


দেখব যখন উঁচু নিচু নাই ভেদাভেদ

কথায় কথায় কেউ কখনো ধরে না জেদ

সবার হৃদয় রাসূল প্রেম খোদাভীতি-

করলে বিরাজ বলব-এসো দেবো ঈদি।


দেখব যখন ঈমান নিয়ে সবাই ভাবে

এতটুকুন হারাম খাবার কেউ না খাবে

কার আগে কে মসজিদে যায়, সালাত পড়ে

ঈদের খুশি ঠিক তখনি আসবে ঘরে।


দেখব যখন আল্লার আইনে সমাজ চলে

সংবিধানে আল কুরআনের আলো জ্বলে

দুর্নীতিটার মূলোৎপাটন  হলে পরে

সুখের বাহক ঈদের খুশি সবার তরে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ