ঈদের একদিন
ছড়া-কবিতা রফিক লিটন মার্চ ২০১০
খুশির রেণু আছড়ে পড়ে খোকাখুকুর গায়ে-
নতুন জামা নতুন কাপড় নতুন জুতো পায়ে।
কী আনন্দ! কী আনন্দ! খুশির সীমা নাই-
পাড়াসুদ্ধ উঠছে জেগে ভাঙছে নীরবতাই।
ভুলে গেছে হিংসা ও দ্বেষ সকল বিভেদ রেখা-
ভুলে গেছে আজকে তারা সকল পড়ালেখা।
সেজেগুঁজে বাড়ি বাড়ি ঘুরতে কেবল যাওয়া,
কারো ঘরে ঢুকে আবার ফিরনি পায়েস খাওয়া।
বেলুন ফুলায় বাঁশি বাজায় খেলনা আরও কত,
দিনটি যেন হারিয়ে না যায় নিজের ইচ্ছেমতো।
যেমন খুশি তেমন করে দিনকে রাখতে চাই-
স্মৃতির পাতায় আটকে রাখি আজকে পুরোটাই।
আরও পড়ুন...