বোশেখের এই দিনে

ছড়া-কবিতা নাসির নজিরী এপ্রিল ২০২৬

এলো আবার নতুন বছর

এলো নতুন দিন

বোশেখ মাসের পয়লা তারিখ

বাজায় মনে বীণ।


মাঠের ভেতর পাকা ধানের

মৌ মৌ মৌ ঘ্রাণ 

কৃষক ভায়ের মনে এখন

বেজায় খুশির বান।


হালখাতাতে দোকানগুলোয়

মিষ্টি খাওয়ার ধুম

ব্যবসায়ীরা ব্যস্ত তাদের

নেইকো চোখে ঘুম।


মেলায় গিয়ে বাঁশি এবং

রঙিন ফিতে কিনে

শিশু-কিশোর বাড়ি ফেরে

বোশেখের এই দিনে।


আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ