বর্ষার ফুল
ছড়া-কবিতা শেখ বিপ্লব হোসেন জুন ২০২৬
আষাঢ় মানেই মেঘলা আকাশ
বৃষ্টিফুলের ছন্দ,
কদমফুলের সুবাস কী যে
আকুল করা গন্ধ!
বৃষ্টিস্নাত কেয়া, বেলি
দোলনচাঁপার হাসি,
বকুল ফুলের মিষ্টি ঘ্রাণে
মন-গগনে ভাসি।
নজরকাড়া অলকানন্দা
শাপলা ফোটা ঝিল,
হরেক ফুলের শোভা হৃদে
আনন্দ ঝিলমিল।
শুভ্র কোমল গন্ধে ভরা
নেই কামিনীর তুল,
সন্ধ্যামালতি, নার্গিস আর
অপরূপ ঘাসফুল।
আরও পড়ুন...