বর্ষা
বৃষ্টির ধারা আজ অবিরল ঝরছে
মাঠ-ঘাট থইথই খাল-বিল ভরছে।
পাতা কাঁপে থরথর যেন সারা দিনমান
ডালে বসে ভিজে কাক নেই কথা নেই গান।
আকাশের গায়ে ফুটো করেছে কে সজোরে
বৃষ্টিও ফাঁকতালে ঝরে পড়ে অঝোরে।
বাতাসের দাপাদাপি মাতে রণ সজ্জায়
ভয়ে বুক দুরুদুরু অস্থি ও মজ্জায়।
ডুবে যায় পথঘাট ডোবে গ্রাম বন্যায়
বর্ষাকে ডেকে বলি এ যে ভারী অন্যায়।
আরও পড়ুন...