জেগে উঠুক বিশ্ববিবেক
ছড়া-কবিতা নাসিরুদ্দীন তুসী মে ২০২৫
কোথায় এখন বিশ্ব বিবেক?
ঘুমায় মানবসত্তা,
ইসরাইলি জঙ্গি দানব
করছে গণহত্যা!
অন্ধ বধির বোবার বিশ্বে
কেউ শোনে না আর্তি,
নিজের দেশে ফিলিস্তিনি
কেন শরণার্থী?
মানুষ আছে বিশ্বজুড়ে
নেইতো সুবাস ফুলটায়,
নরের সাজে বানরেরা
কালের পুরাণ উল্টায়।
মানবাধিকারের আহা
কর্তিত সেই অঙ্গ,
দু’চোখ বোজা বিশ্বখোজা
নীরব জাতিসংঘ!
জেগে উঠুক বিশ্ববিবেক
জাগো মানবসত্তা,
ফিলিস্তিনের নারী-শিশু
চাইছে নিরাপত্তা!
আরও পড়ুন...