বাংলা ভাষার স্বপ্নকথা

ছড়া-কবিতা মনসুর আজিজ ফেব্রুয়ারি ২০২৬


লিখতে পারি মনের কথা বিজয়ে কি ইউনিকোডে

খাতার ওপর কলম দিয়ে আঙুল দিয়ে ইজি মোডে।

লিখতে পারি গান-কবিতা, গল্প আরও অনেক কিছু

প্রতিবাদের দেয়াল লিখন লিখতে পারি উঁচু-নিচু।


লিখতে পারি বইয়ের ভাষা কষ্ট-সুখের জীবনগাথা

ছোট্ট শিশুর আদো বোলে নাই কোনো যার আগা-মাথা।

জিন-পরী দেও-দানোর কথা ইচ্ছেমতো লিখতে পারি

টুনটুনি কি ঘাসফড়িঙের মনের কথাও শিখতে পারি।


এই যে আমার জাদুকরি মধুরকণ্ঠী বাংলা ভাষা

সালাম রফিক বরকতেরা জীবন দিয়ে জাগায় আশা।

তাইতো এখন বিদেশিরাও বাংলা ভাষা শিখতে আসে

আমার ভাষার বর্ণমালা ভীনবিভূঁইয়ে মিষ্টি হাসে।


এমন আপন বাংলা ভাষা সারাক্ষণই জড়িয়ে থাকে

মনের গোপন স্বপ্ন কথা কল্পনাতে ছবি আঁকে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ