বাংলা ভাষা
ছড়া-কবিতা নূরুন্নাহার নীরু ফেব্রুয়ারি ২০২৬
যখন আমি ছোট্ট ছিলাম
ছিলাম মায়ের কোলে,
শুনতাম আমি বাংলা ভাষা
গল্প কথার বোলে।
বাংলা আমার মায়ের ভাষা
বাবার ভাষাও তাই,
তাইতো আমি বাংলা ভাষায়
কথা বলতে চাই।
সেই তো আমার প্রাণের ভাষা
বাংলা ভাষা-মাতৃভাষা,
সকল হৃদের মধুর ভাষা
রাখতে মান শপথ খাসা।
আরও পড়ুন...