আজাদীর মহাবীর

ছড়া-কবিতা ওয়াহিদ জামান মে ২০২৬

আমাদের আজাদীর

বীর তুমি মহাবীর 

কোটি কণ্ঠে বাজে আজ নারায়ে তাকবীর।


জালিমের জিঞ্জির 

স্বজনের পিঞ্জির

ভেঙে তুমি হয়েছো বিজয়ী পৃথিবীর।


ছেড়ে দিয়ে সংসার

ফেরোনি ঘরে আর

হাজির হয়েছো তুমি দরবারে আল্লাহর।


জান্নাতি জোছনায়

ওসমান হাদি ভাই

পৌঁছে গিয়েছো তুমি শহীদি দরজায়।


শহীদেরা মরে না

সাহসীরা ডরে না 

জালিমের হুংকার তোয়াক্কা করে না। 


তুমি তো রাহবার

ডেকে যাও বারবার 

স্লোগান তুলে দাও আল্লাহু আকবার।


কোটি দেহে এক মন 

করেছি সবাই পণ

ইনসাফের জন্য আমরা লড়বো আমরণ।


ওসমান হাদি ভাই

একবার ফিরে আয়

আমাকেও নিয়ে যা শহীদি ঈদগায়।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ