আগস্ট আমার

তোমাদের কবিতা উম্মি হুরায়েরা বিলু আগস্ট ২০২৬

আগস্ট আমার বাংলা মায়ের 

স্বপ্ন সুখের মাস,

রক্ত দিয়ে করেছি তো

স্বাধীনতার চাষ।


আগস্ট আমার রাত্রি শেষে

মিষ্টি সকালবেলা,

তরুর ছায়ায় রক্তে ভেজা

স্বাধীনতার ভেলা।


আগস্ট আমার কাব্য কথার

মস্ত উদার মাঠ,

সকাল-সন্ধ্যা স্বাধীন কণ্ঠে 

ছন্দ ছড়া পাঠ।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ