আষাঢ়ের বৃষ্টি

ছড়া-কবিতা মালেক ইমতিয়াজ জুন ২০২৬

মনমাতানো ছন্দে মাতে আষাঢ় মাসের বৃষ্টি

মন ভরে যায় থমকে দাঁড়ায় অবাক যেন দৃষ্টি!


নদীর জলে ক্ষেতের আলে পুকুরভরা জলে

বৃষ্টি পড়ার তুমুল নৃত্য সবুজ পাতার দলে।


আষাঢ় মাসে কদম ফুলের কী অপরূপ সাজ

প্রকৃতিটা খোলে মোহন রূপের নতুন ভাঁজ।


আষাঢ় মাসের বৃষ্টিভেজা সতেজ সবুজ বন 

প্রকৃতির এক নিপুণ ছোঁয়ায় হাসছে সারাক্ষণ।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ