আয়রে বোশেখ

ছড়া-কবিতা আমিন আজাদ এপ্রিল ২০২৬

নয়নতারা ঝোপের মাথায়

ঝলসানো রোদ পাতায় পাতায়

চতুর্দিকে রুক্ষ সারা

বোশেখ এলে খরার তাপে

আমরা মরি ধুকে, 

বেঁচে আছি পোড়ামাটির 

গন্ধ শুঁকে শুঁকে। 


নামাও তুমুল বর্ষা-বাদল 

সঙ্গে পরস্পর-

আসলে আসুক রুদ্র ভীষণ 

কালবোশেখি ঝড়।

আকাশ না হয় কালোয় ঢাকুক

মেঘের মাদল বাজতে থাকুক 

গুড়ুম গুড়ুম শ্লোক,

ফুল-চারাদের আর্জি শুনে 

আয় বোশেখি নে ধুয়ে নে

ইনসাফি হোক এই যে দেশের

হিংসুটে সব লোক।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ