কোলাকুলি
ছড়া-কবিতা সাজজাদ হোসাইন খান জুন ২০২৫
জোনাক ফোটা উধাও মাঠে
একলা চাঁদের ছানা
হৃদয়টারে ফাঁক করে অই
উড়ায় ঈদের ডানা।
বুকের সাথে বুকের ঘষা
গলার সাথে গলা
চাঁদের পাশে বসেই এখন
ফিরনিতে দাও নলা।
বিশ্বজনের হৃদ-জমিনে
ঝান্ডা প্রীতির আঁকো
কোলাকুলির স্নেহের রেণু
চোখের তারায় মাখো।
ঈদ আমেজের এই তো ভাষা
চম্পাঝরা দিন
বেহেশত থেকে নামল বুঝি
খুশির মহাবীণ।
আরও পড়ুন...