হেমন্তের হাসি

তোমাদের কবিতা আবদুল লতিফ নভেম্বর ২০২৩

হেমন্তে কৃষক হাসে 
মাঠে হাসে ধান
কিষাণীর ঠোঁটে হাসি 
মনে বাজে গান।

শিশিরের কণা হাসে 
হাসে মিঠে রোদ 
সব হাসি বাড়িয়েছে 
জীবনের বোধ।

ফুলেল কচুরিপানা 
মাঠ জুড়ে হাসে 
কাদা জলে হেসে হেসে 
শাপলারা ভাসে।

খাল-বিলে মাছ হাতে  
হাসে ছেলে বুড়ো 
নবান্ন উৎসবে 
হাসে দেশ পুরো।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ