হিসেব নেবে রব
তোমাদের কবিতা আতিকুর রহমান মে ২০২৩
এক এক করে যায় যে দেখা
কেয়ামতের দৃশ্য
মহামারীর করোনাতে
কেঁপেছিল বিশ্ব।
টাকার লোভে ছুটছি সবাই
নেই না মোটে দম
সব কিছু পড়ে থাকবে
আসবে যখন জম।
নিথর দেহ মাটি খাবে
হিসেব নেবে রব
খুব জরুরি শুদ্ধ হওয়া
ছেড়ে দিয়ে সব।
আরও পড়ুন...