স্বপ্ন দেখি

স্বপ্ন দেখি

ছড়া-কবিতা জানুয়ারি ২০১৪

মাহফুজুর রহমান আখন্দ

shopnoশীতের আমেজ রসের হাঁড়ি
গরম মুড়ি মামার বাড়ি
মগজ জুড়েই ঘোরে
বেরস মাখা পরীক্ষাটা
সকাল বিকেল জ্বালায় গা-টা
রোজ টোকা দেয় দোরে

মুক্তো জ্বলে সকাল রোদে
শিশির মাখা ঘাসে
এই সকালে পড়ার কথা
ক্যামনে মাথায় আসে?

নরম কচি গমের ক্ষেতে
সরষে ফুলে উঠতে মেতে
মন করে আনচান
এমন সময় থাকে কি আর
বইয়ের দিকে টান?

বিকেল হলে পড়তে কি চায় মন
ঘুরতে চলো মাঠ-পাড়া-গাঁয়
মনটা বলে মিষ্টি রোদে
হাঁটো সারাক্ষণ

করছি তবু পড়া
স্বপ্ন দেখি মানুষ হবার
সফল জীবন গড়া।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ