শিশু
ছড়া-কবিতা জুন ২০১২
রওশন মতিন..
নিটোল চোখের স্বচ্ছতারায়
স্বপ্ন এসে দেয় দোলা,
আপন মনে খেলছে শিশু -
সব কিছুতেই মন-ভোলা।
ডালিম গাছের ডালে বসে
কোকিল ডাকে মন কাড়ায়,
ধরতে তাকে খোকন সোনা
কচি-কোমল হাত বাড়ায়!
আরও পড়ুন...