ময়না পাখির বিয়ে

তোমাদের কবিতা ওলি মুন্সী ডিসেম্বর ২০২৩

একটি ছড়া দুইটি ছড়া 

তিনটি ছড়া লিখে 

একটি করে শোনাতে চাই 

ময়না পাখিটিকে।


প্রথম ছড়ায় কাশ দিয়েছি 

নদীর দুকুল সাদা

ছন্দে কিছু রূপ দিয়েছি

হলুদ টগর গাঁদা।


পরের ছড়ায় নাউ দিয়েছি

সবুজ বাদাম দিয়ে

সেই নৌকাতে বর আসবে 

ময়না পাখির বিয়ে।


শেষের ছড়ায় বিল দিয়েছি 

শাপলা ফুলের আঁটি

ময়না হেসে বলছে তোমার 

তিনটি ছড়াই খাঁটি।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ